ঠাকুরগাঁওয়ে আবাসিক ফুটবল প্রশিক্ষণের সমাপনী

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

ঠাকুরগাঁওয়ে আবাসিক ফুটবল প্রশিক্ষণের সমাপনী

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলায় আবাসিক ফুটবল প্রশিক্ষণ অনুর্দ্ধ-১৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়। বুধবার (২৩ ফেব্রুয়ারি) মথুরাপুর পাবলিক হাই স্কুল মাঠ প্রাঙ্গনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।

Manual3 Ad Code

 

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, বিশেষ অতিথি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী বাদল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক আমিরুল ইসলাম, প্রশিক্ষনের কোচ খায়রুল বাশার প্রমুখ।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার মো: রেজাউল করিম। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, সহকারী কোচ, প্রশিক্ষণে অংশগ্রহনকারী খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

৫ দিনব্যাপী এ আবাসিক ফুটবল প্রশিক্ষণ শেষে জেলার বিভিন্ন উপজেলার মোট ২৪ জন ক্ষুদে খেলোয়াড়ের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code