ঠাকুরগাঁওয়ে তাল বীজ রোপন কর্মসুচির উদ্বোধন

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২২

ঠাকুরগাঁওয়ে তাল বীজ রোপন কর্মসুচির উদ্বোধন

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
তালের গাছ রক্ষায়, প্রাকৃতিক দূর্যোগ থেকে মানুষকে বাঁচতে ও পরিবেশ রক্ষায় ঠাকুরগাঁওয়ে তাল বীজ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

 

Manual4 Ad Code

জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে (১১ অক্টোবর) সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠে জেলায় তাল বীর রোপন কর্মসুচির অংশ হিসেবে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কর্মসুচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।

 

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা তুলি ও সালন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে ইলাহী মুকুট চৌধুরি।

Manual4 Ad Code

 

অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: শামসুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তাল বীজ রোপন আন্দোলনকারী ও প্রশিক্ষক কামাল হোসেন, সাংবাদিক মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুন্নী আরা ফেরদৌস।

Manual4 Ad Code

 

বক্তারা তাল গাছ ও তাল বীজ রোপনের নানা উপকারীতা এবং তালগাছের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় তালগাছের অবদানসহ এর বিভিন্ন গুণাগুণ তুলে ধরেন। সে সময় তারা বেশি বেশি তালগাছসহ অন্যান্য গাছ রোপনের মাধ্যম্যে প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং বর্জ্যপাতসহ অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ হতে রক্ষা অঙ্গীকার করেন। পরে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে তাল বীজ ও তাল গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

Manual7 Ad Code

 

এসময় সালন্দর উচ্চ বিদ্যালয় চত্বরে একটি তাল গাছের চারা ও একটি তালের বীজ এবং সালন্দর কলেজে একটি তাল গাছের চারা ও একটি তালের বীজ রোপন করে আনুষ্ঠানিকভাবে এ কর্মসুচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। সে সময় রাজনীতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সালন্দর কলেজ, সালন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code