ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ২১ এর প্রথম প্রহরে রাত ১২.১ মিনিট থেকেই বিচার বিভাগ, জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

এ সময় জেলা ও দায়রা জর্জ মামুনুর রশিদের নেতৃত্বে বিচার বিভাগ, জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ বিভাগ, জেলা আ’লীগের সভাপতি মুহম্মদ সাদেক কুরাইশীর নেতৃত্বে জেলা আ’লীগ, জেলা জাপার সাধারণ সম্পাদক রাজিউর রেজা স্বপন চৌধুরীর নেতৃত্বে জাতীয় পার্টি, ঠাকুরগাঁও প্রেস কাব, আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠন ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্প মাল্য অর্পনের মধ্য দিয়ে ভাষা শহীদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

 

সোমবার সকাল থেকেই বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রভাত ফেরীর মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বই মেলা প্রাঙ্গনে আলোচনা সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে প্রমুখ।

 

Manual4 Ad Code

পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পুরস্কার বিতরন শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code