ঠাকুরগাঁওয়ে ‘পুনাক শিল্প ও পণ্য মেলা’র উদ্বোধন

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২

ঠাকুরগাঁওয়ে ‘পুনাক শিল্প ও পণ্য মেলা’র উদ্বোধন

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্নজয়ন্তী উপলক্ষ ঠাকুরগাঁও পুলিশ নারী কল্যাণ সমিতির “পুনাক শিল্প ও পণ্য মেলা-২২” উদ্বোধন করা হয়েছে।

Manual5 Ad Code

 

সোমবার (৩১ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠ প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী সহ অন্যান্য অতিথিরা।

 

Manual3 Ad Code

ঠাকুরগাঁও পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে ও রাজশাহী সিল্ক এন্ড বেনারশি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানীর সহযোগিতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, উদ্বোধক ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র এস.এম.এ মঈন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিসিকের উপ ব্যবস্থাপক নুরল হক, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনুসর আলী, রোড যুব সংসদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুক্তা সরকার প্রমুখ।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

এ সময় সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হেসেনসহ মেলা পরিচালনাকারী কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দর্শনার্থীগণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পারপুগী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুমান আরা কলি। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code