ঠাকুরগাঁওয়ে পৃথক দূর্ঘটনায় পল্লীবিদ্যুৎ কর্মচারীসহ পিতা-পুত্রের মৃত্যু

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২

ঠাকুরগাঁওয়ে পৃথক দূর্ঘটনায় পল্লীবিদ্যুৎ কর্মচারীসহ পিতা-পুত্রের মৃত্যু

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় পল্লীবিদ্যুৎ এর একজন কর্মচারীসহ পিতা পুত্রের মৃত্যু হয়েছে।

 

রোববার (১৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহসড়কের কচুবাড়ী ভাটা নামক স্থানে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই পল্লীবিদ্যুৎ কর্মচারী ধনকৃষ্ণ রায় (৩৮) এর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা আবুল কালাম (৪০) নামে আরেক আরোহী।

 

ধনকৃষ্ণ রায় দিনাজপুর জেলার মোক্তব বজার এলাকার হরিপদ রায় এর ছেলে বলে নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা রেদুয়াওনুল ইসলাম।

Manual5 Ad Code



এর আগে শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের চিলাপাড়া এলাকায় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেলে থাকা করিমুল (৪৫) ঘটনাস্থলেই মারা যান। সঙ্গে থাকা আরোহী নিহত করিমুলের ছেলে আরমান (২২) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

নিহত পিতা পুত্রের বাড়ি পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামে। পিতা পুত্রের মৃত্যুর ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code