ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২২

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Manual1 Ad Code

সোমবার (২২ আগস্ট) ঠাকুরগাঁও সদর উপজেলার রোড বাজার এবং বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

 

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলা রোড বাজার মেসার্স শারা ট্রেডার্স (চালের দোকানকে) ২ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডার্স (ডিমের দোকান)কে ৫ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডার্স (চালের দোকান)কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

ওই দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।

 

Manual6 Ad Code

মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারনকে প্রতারিত করা (২৯ চালকে ২৮ চাল বলে বিক্রয়) না করার জন্য সতর্ক করা এবং এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code