ঠাকুরগাঁওয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২

ঠাকুরগাঁওয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ০৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Manual2 Ad Code

মঙ্গলবার (২ আগস্ট) সদর উপজেলার বিভিন্ন স্থানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

 

জানা যায়, সদর উপজেলার বেগুনবাড়ি রাফি ট্রেডার্সকে ১৫ হাজার, রনি ফার্মেসীকে ১ হাজার, সদর উপজেলার বেগুনবাড়ি বাজার আরাফাত ট্রেডার্সকে ২০ হাজার, টাকা জরিমানা করা হয়।

 

Manual2 Ad Code

ওই দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়।

Manual4 Ad Code

 

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code