ঠাকুরগাঁও জেলা উদীচীর সভাপতি সেতারা ও সম্পাদক রিজু

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মে ২১, ২০২২

ঠাকুরগাঁও জেলা উদীচীর সভাপতি সেতারা ও সম্পাদক রিজু

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি পদে সেতারা বেগম ও সাধারণ সম্পাদক পদে রেজওয়ানুল হক রিজু পুনরায় নির্বাচিত হয়েছেন।

 

Manual4 Ad Code

শুক্রবার বিকেলে শহরের কালিবাড়ির উদীচী জেলা সংসদ কার্যালয়ে জেলা সম্মেলন এর কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

 

Manual7 Ad Code

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ-সভাপতি কমল কুমার রায়, সৈয়দ মিজানুর রহমান,এমএস আহমেদ রাজু, অমল টিক্কু,সুচরিতা দেব, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ ননীগোপাল বর্মন,সম্পাদকমণ্ডলীর সদস্য রাফিক আহনাজ, মাহমুদা আক্তার আলো, জোতিশ চন্দ্র বর্মন, আহসান হাবিব বাবু, এস এম জসিম, শাহনাজ বেগম ডলি,সদস্য আশুতোষ কুমার দে, নগেন্দ্র রাম দাশ, রেজাউল ইসলাম তারেক হোসেন সাদেকুল ইসলাম গোলাম ফারুক মোহাম্মদ হাসান পীর আবু বক্কর সিদ্দিক সঞ্জীব কুমার বর্মন, রেজাউল ইসলাম, তারেক হোসেন, সাদেকুল ইসলাম, গোলাম ফারুক, মাহমুদ হাসান প্রিন্স,বাবুল ইসলাম,রাজন ঠাকুর, আবু বক্কর সিদ্দিক, সঞ্জীব কুমার বর্মন, সুরভী কেরকেটা।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জমশেদ আনোয়ার তপন। সভাপতিত্ব করেন জেলা সংসদের সহ-সভাপতি কমল কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সদস্য রেজাউর রহমান রিজু, সহ সভাপতি অমল টিক্কু, সৈয়দ মিজানুর রহমান, কমল কুমার রায় প্রমুখ।

 

এর আগে জেলা সংসদের নবম সম্মেলনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড দবিরুল ইসলাম। পরে সম্মেলন উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code