ঠাকুরগাঁও জেলা ৭ দিনের জন্য লকডাউন

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

ঠাকুরগাঁও জেলা ৭ দিনের জন্য লকডাউন

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার (২৪ জুন) ভোর ছয়টা থেকে ৭ দিনের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual1 Ad Code

বুধবার (২৪ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও নব-নিযুক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, জেলায় করোনা পরিস্থিতির উর্দ্ধগতি ঠেকাতে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষনা করা হয়। বৃহস্পতিবার থেকে এই লকডাউন কার্যকর হবে।

Manual5 Ad Code

এতে জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের অন্য কোন জেলা থেকে কেউ প্রবেশ বা অন্য জেলায় গমন না করা, এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত নিষিদ্ধ, জরুরী প্রয়োজন ছাড়া সব ধরনের গণপরিবহন চলাচল, জনসমাগম, সকল দোকানপাঠ ও শপিংমল বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, গণমাধ্যমকর্মী লকডাউনের বাইরে থাকবে বলে জানানো হয়। জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগামী ৭ দিন এ আদেশ বলবৎ থাকবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

Manual5 Ad Code

বুধবার ঠাকুরগাঁও হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় নতুন ১৮৮ জন (সদর উপজেলা-১২৬ জন, রানীশংকৈল-১৭ জন, বালিয়াডাঙ্গী-১৯ জন, পীরগঞ্জ-২০ ও হরিপুর ৬ জন)  করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। মোট ৬০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Manual2 Ad Code

পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২৭২০ জন, যাদের মধ্যে ১৬৮২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ৬৩ জন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code