ঠাকুরগাঁয়ে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মে ২৬, ২০২২

ঠাকুরগাঁয়ে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ দোকান প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual6 Ad Code

 

বুধবার (২৫ মে) বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের মেসার্স রানা ট্রেডার্সকে ৩ হাজার, তপন ষ্টোরকে ৩ হাজার এবং আল শাফী ডেন্টার কেয়ারকে ২ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

 

Manual1 Ad Code

ঐদিন বালিয়াডঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।

 

Manual1 Ad Code

এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code