সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৮
নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা বিমানের সহকারী পাইলট পৃথুলা রশিদ। ভস্মীভূত বিমান থেকে শেষ মুহূর্তে বের হয়ে আসার সুযোগ থাকলেও অন্য যাত্রীদের সুযোগ দিতেই আটকা পড়েন তিনি। এর পর নিজেই আগুনে দগ্ধ হয়ে মারা যান। কিন্তু নিজের জীবনের বিনিময়ে বীর এই নারী পাইলট বাঁচিয়ে গেছেন ১০ নেপালি যাত্রীর প্রাণ। নেপাল ও ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল সাইটে ‘ডটার অব বাংলাদেশ’ আখ্যা দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে এই মহীয়সীকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৃথুলা রশিদ নিজের সম্পর্কে লিখেছিলেন, Ordinary girl with extraordinary love for aviation, literature and floofz animals. কিন্তু নিজেকে নিয়ে ভুল বলেছিলেন পৃথুলা। তিনি মোটেই কোনো অর্ডিনারি গার্ল নন, কারণ মৃত্যুর আগে নিজের জীবনের বিনিময়ে তিনি বাঁচিয়ে গিয়েছেন নেপালি ১০ যাত্রীকে।
সিকিম মেসেঞ্জার নামের ভারতীয় একটি জনপ্রিয় ফেসবুক পেজেও পৃথুলার ছবি দিয়ে তার আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়। প্রায় পাঁচ হাজারের মতো শেয়ার, ১৫ হাজার লাইক ও কয়েক হাজার কমেন্ট করা হয় স্ট্যাটাসটিতে। এ ছাড়া ভারত ও নেপালের বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল সাইটগুলোয়ও দেখা যায় পৃথুলাকে নিয়ে শোকগাথা, তার আত্মত্যাগের বর্ণনা। উপাধি দেয়া হয় ‘ডটার অব বাংলাদেশ’।

পৃথুলার এমন মৃত্যুতে হতবিহ্বল তার পরিবার। শোকে স্তব্ধ স্বজনরা। ফেসবুকে তার স্বজন তাসমিন রহমান অমি লেখেন, ‘পৃথুলা যেখানেই থাক ফিরে আস। এটা ঠিক না, ফিরে আস।’ তানজিমুর অঙ্কুর বোন পৃথুলার সঙ্গে থাকা শৈশবের ছবি দিয়ে লেখেন, ‘আমাদের পরিবার কঠিন সময় পার করছে।’ তিনি তার বোনের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন।
দুর্ঘটনার মাত্র এক দিন আগে বন্ধু আসিফের কাছে পৃথুলা বায়না ধরেছিলেন বাইরে খাওয়ার জন্য। সেই স্মৃতি উল্লেখ করে আসিফ লিখেন বাইরে যাবি না দোস্ত? মাত্র কালকেই না বললি তোর বাইরে যেতে ইচ্ছে করছে? প্লিজ বল, আমি যা শুনছি সবকিছু মিথ্যা। প্লিজ বল তুই সুস্থ আছিস। আর কোনো দিন সময়ের দোহাই দেব না দোস্ত, যখনই বলবি তখনই তোকে নিয়ে যাব বাইরে। প্লিজ বল, তুই ঠিক আছিস। প্লিজ প্লিজ। আমি কাঁদতে পারছি না দোস্ত, প্লিজ কামব্যাক, প্লিজ…।’ পরক্ষণেই তিনি লিখেন ‘আকাশে খুঁজে নেব তোকে। ভালো থাকিস দোস্ত।’
রাজধানীর বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে পৃথুলা ভর্তি হন বিমান চালানো প্রশিক্ষণকেন্দ্রে। সফল কোর্স শেষে ২০১৬ সালে সহকারী পাইলট হিসেবে যোগ দেন ইউএস বাংলা এয়ারলাইনসে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি