সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২১
বামে নিহত মাহবুবা মেহর (ফাইল ছবি), ডানে গ্রেফতারকৃত শাশুড়ি
চট্টগ্রাম সংবাদদাতা : ডাকাতের হাতে নয়, পারিবারিক কলহের জেরে খুন হয়েছেন গৃহবধূ মাহবুবা মেহর। দেড় লাখ টাকার বিনিময়ে তাকে খুন করে একদল ভাড়াটে খুনি। নিহতের স্বামী ডা. এসএম গোফরান ও শাশুড়ি নাজনীন আক্তারকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য জানা গেছে।
শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম নগরের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।
এর আগে, শুক্রবার দুপুরে হালিশহর নারকেলতলার হক সাহেবের গলির আবু নাছের মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চার বছর আগে খালাতো ভাই গোফরানের সঙ্গে বিয়ে হয় মাহবুবার। এর আগে গোফরান দুটি বিয়ে করলেও পারিবারিক কলহের জেরে তাদের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। এদিকে, বিয়ের পর থেকেই মাহবুবার সঙ্গে পারিবারিক কলহ চলছিল শাশুড়ি নাজনীন আক্তারের। মায়ের পক্ষ নিয়ে স্ত্রী মাহবুবাকে নির্যাতন করতেন গোফরান।
এ অবস্থায় মাহবুবাকে খুন করতে দেড় লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি ঠিক করেন শাশুড়ি। শুক্রবার তাদের হাতে খুন হন মাহবুবা। এরপর সাজানো হয় ডাকাতির নাটক।
ওসি বলেন, মূলত পারিবারিক কলহের জেরে খুন হন মাহবুবা। এরপর ঘটনা অন্যদিকে নিতে ডাকাতির গল্প সাজান স্বামী ও শাশুড়ি। পরে এ ঘটনায় মাহবুবার ভাইয়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি