ডা. কাশেম স্মরণে নতুনধারার দোয়া ও ছিন্নমূল ভোজ

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২

ডা. কাশেম স্মরণে নতুনধারার দোয়া ও ছিন্নমূল ভোজ

Manual1 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি :
নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার লায়ন ডা. আবুল কাশেম ভূঁইয়া স্মরণে নতুনধারার দোয়া ও ছিন্নমূল ভোজ অনুষ্ঠিত হয়েছে।

 

রাজধানীর পুরানা পল্টন, তোপখানা রোড, সেগুন বাগিচা, কাকরাইলসহ বিভিন্ন স্থানে নতুনধারা বাংলাদেশ এনডিবির তত্বাবধায়নে নিরন্ন-ছিন্নমূল-ভাসমান মানুষদের মাঝে ৬ জানুয়ারি দিনভর খাদ্য প্রদানসহ বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

এসময় নেতৃবৃন্দ বলেন, নতুনধারার রাজনীতির জন্য প্রেরণা ছিলেন ডা. আবুল কাশেম ভূইয়া। তাঁর জীবদ্দশায় তিনি নিবেদিত ছিলেন নতুনধারার রাজনীতিকে অগ্রসর করার জন্য।

 

Manual8 Ad Code

উল্লেখ্য, সুশিক্ষা-সুসমাজ-ধর্ম-মানবতা’র মূল নীতিতে বিশ্বাসী স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সকল শর্তপূরণ করে নিবন্ধনের আবেদন করার সময়ও লায়ন ডা. আবুল কাশেম ভূঁইয়া বিভিন্ন নিদেশনা দিয়েছেন। তিনি ২০২০ সালের ৬ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code