তরুণীর স্তন কেটে হত্যা চেষ্ঠাকারী সুমন গ্রেফতার

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২২

তরুণীর স্তন কেটে হত্যা চেষ্ঠাকারী সুমন গ্রেফতার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় হবিগঞ্জের মাধবপুরে তরুণীর স্তনকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা চেষ্ঠা দায়ের করা মামলার প্রধান আসামি মাহবুবুর রহমান ওরফে সুমন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালয়ন (র‌্যাব)।

Manual6 Ad Code

 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

 

এরআগে বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার সুমন মিয়া মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মারুফ মিয়ার ছেলে।



জানা যায়, নিজ বাড়িতে গত মঙ্গলবার ভোররাতে হামলার শিকার হন ১৯ বছরের ওই তরুণী। সেহরির সময় ঘরের বাইরে বের হলে তাকে জাপটে ধরে ছুরিকাঘাত করে স্থানীয় যুবক সুমন মিয়া ও তার সঙ্গীরা। মেয়েটির চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এসে প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসা শেষে সোমবার বাড়িতে নেয়া হয়েছে মেয়েটিকে। হামলার ঘটনায় ছয়জনকে আসামি করে মাধবপুর থানায় মামলা করেন তরুণীর বাবা। এরপর ঘটনাটি জানাজানি হয়। তরুণীর বাবা হবিগঞ্জ গ্যাসফিল্ড এলাকায় শ্রমিক হিসেবে কাজ করেন। মা নোয়াপাড়ার একটি পোশাক কারখানার শ্রমিক। এদিকে, মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিলেন সুমন।

Manual1 Ad Code

 

তরুণী জানান, ফেব্রুয়ারি মাস থেকে সে (সুমন) আমাকে বিরক্ত করতো। প্রথমে সে নাম-পরিচয় না দিয়া আমার দরজার সামনে চিঠি রাখত। পরে সে তার ফোন নাম্বার দিয়ে চিঠি রাখত। আমি মোবাইল ফোন ব্যবহার করি না। কয়েক দিন পর আমাকে সরাসরি প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু আমি তাকে না করে দিই। তখন সে আমাকে বলে আমার জীবন নষ্ট করে দেবে। কিন্তু লজ্জায় আমি কাউকে কিছু বলি না।

 

তিনি বলেন, ১৯ তারিখ ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের পাশেই টিউবওয়েলে হাতমুখ ধুতে যাই। মুখ ধুয়ে আসার সময় টিউবওয়েলের কাছেই আমার ওপর হামলা চালায় সুমন।

Manual1 Ad Code

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত সুমনকে মাধবপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও অন্যান্য আসামীদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়াও গ্রেফতারকৃত সুমন এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code