তালাবদ্ধ ঘর থেকে মা-ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২

তালাবদ্ধ ঘর থেকে মা-ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
গাজীপুরের বোর্ড বাজারে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন মো. মফিজ (৬০) নামে এক রিকশাচালক। রোববার (২০ মার্চ) রাতে গাজীপুর মহানগরের বোর্ড বাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- রহিমা (৩৮) ও তার ছেলে রোকন (১৭)। মফিজ টাঙ্গাইল মধুপুরের মৃত আজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।

Manual4 Ad Code

 

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে মহানগরের বোর্ড বাজার পূর্ব কলমেশ্বর এলাকার মো. নাছিরের বাড়ির ভাড়াটিয়া মফিজ ঘরের মধ্যে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

 

নিহত রহিমার স্বজনরা জানান, কয়েকদিন ধরে রাতে কথা কাটাকাটি করতেন তারা। বিভিন্ন সময় স্ত্রী-সন্তানকে মারধর করতেন মফিজ। রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসেন। সবাই ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন মফিজ। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করেন। স্ত্রী ও সন্তানকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান মফিজ।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মফিজকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code