তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যানকে অপহরণ (ভিডিও)

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৮

তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যানকে অপহরণ (ভিডিও)

Manual5 Ad Code

কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকারকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তার পরিবার।

শুক্রবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর লালমাটিয়া এলাকার মিনার মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় তাকে একটি পাজেরো গাড়িতে করে কে বা কারা তাকে তুলে নিয়ে যায়। ঘটনার পরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে।

Manual7 Ad Code

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলো পারভেজ হোসেন। বর্তমানে কুমিল্লা উত্তরের সভাপতি তিনি।

এ বিষয়ে পারভেজ হোসেনের খালাতো ভাই ফাহাদ মোহাম্মদ জানান, মসজিদ থেকে জুমার নামাজ পড়ে লালমাটিয়ার সি ব্লকের ২৭ নম্বর সড়কে নিজ বাসার দিকে আসছিলেন পারভেজ। এ সময় একজনের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। এরপরই একটি কালো রঙের জিপ গাড়ি আসে এবং দুজন মিলে জোরপূর্বক তাকে নিয়ে যায়।

Manual2 Ad Code

তিনি বলেন, এ ঘটনার পরপরই বিষয়টি মোহাম্মদপুর থানায় জানানো হয়। পরে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। সেখানে দেখা গেছে, একটি কালো রঙের গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৪২৫৭৭) বাসার সামনে এসে থামে এবং দুজন লোক জোর করে পারভেজকে ওই গাড়িতে তুলে নিয়ে যায়।

Manual7 Ad Code

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, ‘লালমাটিয়া এলাকা থেকে পারভেজ হোসেন সরকার নামে এক ব্যক্তিকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তিনি কুমিল্লার তিতাস উপজেলার চেয়ারম্যান ছিলেন।’

Manual6 Ad Code

আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কাজ করছি বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code