সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে বরফের মধ্যে তীব্র শীতে অসুস্থ হয়ে মারা গেলেন তানিল আহমদ (২২) নামের সুনামগঞ্জের এক যুবক। নিহত তানিল শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন। এরআগে গত সোমবার (৯ জানুয়ারি) তুরস্কে যাওয়ার পথে সেখানে তীব্র শীতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
নিহরের পরিবার সুত্রে জানা যায়, সংসারে ৫ ভাইয়ের মধ্যে তানিল আহমদ সবার বড়। সংসারের হাল ধরতে ও নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে কয়েক মাস আগে ইরানে যান তিনি। সেখানে সবই ঠিকঠাকভাবে চলছিল তার। পরে আরও বড় স্বপ্ন পূরণের আশায় ইরান থেকে অবৈধপথে গ্রিসে পাড়ি দেওয়ার পরিকল্পনা করেন। তার স্বপ্ন ছিল সেখানে থেকে ইউরোপে গিয়ে সবাইকে নিয়ে শান্তিতে দিন যাপন করবেন। তবে ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে অতিরিক্ত ঠান্ডায় পরপারে পাড়ি জমান তানিল। ফলে তার সেই স্বপ্ন এখন স্বপ্নই রয়ে গেল।
এদিকে তানিলের মৃত্যুর খবর পেয়ে পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে চলছে মাতম। ছেলের মৃত্যুতে বার বার মূর্ছা যাচ্ছেন তানিলের মা।
(সুরমামেইল/এইচএসএ/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি