দস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্যকে থানায় হস্তান্তর

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৭

দস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্যকে থানায় হস্তান্তর

Manual1 Ad Code

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু আলিফ ও কবিরাজ বহিনীর দুই প্রধানসহ ২৫ সদস্যেকে দস্যুতা ও অস্ত্র আইনে মামলা দিয়ে শনিবার রাতে বাগেরহাটের শরণখোলা থানায় হস্তন্তর করা হয়েছে। র‌্যাব -৮ এর ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

এরআগে শনিবার সকালে পটুয়াখালীর শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের হাতে ৩১ টি আগ্নেয়াস্ত্র ও ১১ শত ১০ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে বনদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্য আত্মসমর্পণ করে।

Manual2 Ad Code

গত বছরের ৩১ মে সুন্দরবনের কুখ্যাত জলদস্যু ‘মাষ্টার বাহিনীর’ ১০ জন বনদস্যু ৫২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৩ হাজার ৯০৪ রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে প্রথম বারের মতো আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করে। তার ধারাবাহিকতায় দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করে এ সব বাহিনীর সদস্যরা। দীর্ঘদিন আলিফ ও কবিরাজ বাহিনীর সদস্যরা সুন্দরবনের মংলা, হারবাড়িয়া ও শিবসা এলাকায় জেলেদের মুক্তিপণের দাবিতে অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো বলে জানায় র‌্যাব।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code