দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা; চালক-হেলপার নিহত

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা; চালক-হেলপার নিহত

Manual4 Ad Code

ছবি : সংগৃহীত

Manual6 Ad Code


হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বাহুবল উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টায় সিলেট-মহাসড়কের বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

এর মধ্যে নিহত ট্রাক চালকের পরিচয় পাওয়া গেছে। তিনি নারায়নগঞ্জের ফতুল্লা থানার শাহী মহল্লা এলাকার আলী শেখের  ছেলে লিটন শেখ। তবে হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে সিলেটগামী রডবোঝাই ট্রাকের চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ও হেলপার ঘটনাস্থলেই প্রাণ হারান।

 

Manual7 Ad Code

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, লাশ মরদেহ উদ্ধার করা হয়েছে। চালকের পরিচয় জানা গেলেও হেলপারের পরিচয় পাওয়া যায় নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code