দিনাজপুরে পীর ও তার পালিত কন্যা হত্যার মূল ঘাতক গ্রেফতার

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৭

দিনাজপুরে পীর ও তার পালিত কন্যা হত্যার মূল ঘাতক গ্রেফতার

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: কুড়িগ্রাম জেলার বোচাগঞ্জে কথিত পীর ফরহাদ হাসান চৌধুরী ও তার পালিত কন্যা গৃহপরিচারিকা হত্যা ঘটনায় কুড়িগ্রাম থেকে আরও একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতের নাম সফিকুল ইসলাম বাবু (৪২)।

সোমবার ভোরে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে রংপুর র‌্যাব-১৩ এর সদস্যরা। রংপুর র‌্যাব-১৩ এর এএসপি আব্দুল মান্নান সফিকুল ইসলাম বাবুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফিকুল হতাকাণ্ডের মূল ঘাতক।

Manual8 Ad Code

কুড়িগ্রাম সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ভোরে জেলার ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করে রংপুর র‌্যাব-১৩।তিনি দিনাজপুর বোচাগঞ্জ থানার দৌলা এলাকার আজিমুদ্দিনের ছেলে।

Manual7 Ad Code

এর আগে ১৫ মার্চ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী একই উপজেলার সীমান্তবর্তী পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের  কথিত পীর এসহাক আলীকে প্রেফতার করে পুলিশ। আটকের পর ওই কথিত পীর আদালতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে।

Manual5 Ad Code

প্রসঙ্গত,  ১৩মার্চ  সোমবার রাতে বোচাগঞ্জ উপজলোর দৌলা এলাকায় পীর ফরহাদ হাসান চৌধুরী ও তার পালিত কন্যা গৃহপরিচারিকা রূপালি বেগমকে গুলি ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ফরহাদ হাসান চৌধুরী (৬৮) দৌলা খানকার পীর হিসেবে পরিচিত। তিনি দিনাজপুর পৌর বিএনপির সাবেক সভাপতি। পৌর মেয়র পদে নির্বাচন করে দলীয় কোন্দলের কারণে হেরে যান। নির্বাচনে পরাজিত হয়ে নিষ্ক্রীয় ভূমিকা পালন করেন। নিহত নারী মুরিদ রূপালী বেগম (২২) বোচাগঞ্জ এলাকার হোসেন আলীর মেলে।রূপালী ফরহাদ হোসেন চৌধুরীর গৃহর্কমী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code