দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৬

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

Manual6 Ad Code

1-35সুনামগঞ্জ প্রতিনিধি :: দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৫০জন আহত হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার রাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

Manual6 Ad Code

ইউপি চেয়ারম্যান রেজোয়ান আহমদ খান জানান, রফিনগর গ্রামের শাহীদ আলী ও একই গ্রামের আলী আকবরের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

Manual8 Ad Code

দফায় দফায় সংঘর্ষ চলে শনিবার ভোর রাত পর্যন্ত। এতে উভয় পক্ষের গুলিবিদ্ধসহ ৫০জন আহত হয়।

Manual4 Ad Code

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code