দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর অদূরে সাভার আশুলিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আশুলিয়ার মরাগাঙ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

তাৎক্ষণিকভাবে নিহত একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন, মরিয়ম বেগম, বাড়ি কুমিল্লায়। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আনন্দ সুপার পরিবহনের সঙ্গে মরাগাঙ এলাকায় ঢাকাগামী ঈগল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মরিয়ম বেগমসহ তিনজন মারা যান। আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

Manual8 Ad Code

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজট দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code