দেশের প্রথম কোরআন ভাস্কর্য উদ্বোধন হতে যাচ্ছে রোববার

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৭

দেশের প্রথম কোরআন ভাস্কর্য উদ্বোধন হতে যাচ্ছে রোববার

Manual7 Ad Code

দেশের প্রথম কোরআন ভাস্কর্য উদ্বোধন হতে যাচ্ছে রোববার। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কসবা পৌর শহরের দর্শনীয় মোড়ে মহাগ্রন্থ আলকুরআনের আদলে স্থাপিত হলো এই ভাস্কর্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের মেধাবী ছাত্র ভাস্কর কামরুল হাসান শিপন এ ভাস্কর্যটি ডিজাইন করেছেন। নান্দনিক ভাস্কর্যটি ৮ ফুট প্রস্থের আর ১৬ ফুট উচ্চতার। এর নির্মাণ সামগ্রী হিসাবে ব্যবহৃত হয়েছে উন্নত মানের ফাইবার গ্লাস। আর খরচ পড়ছে দুই লক্ষ টাকার কিছু বেশি।

মক্কার প্রবেশ দ্বারে জেদ্দা বিমানবন্দরে কুরআনের আদলে তৈরি বিশাল তোরণ অনুসরণ করে তৈরি করা হয়েছে এটি। ফাইবার গ্লাস দিয়ে ৮ ফুট প্রস্থ ও ১৬ ফুট উচ্চতার এ ভাস্কর্যটি নির্মাণে খরচ হয়েছে ২ লক্ষাধিক টাকা।

Manual7 Ad Code

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আগামীকাল ভাস্কর্যটি উদ্বোধন করবেন বলে জানা গেছে। কসবা’র পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েলের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এ ভাস্কর্যটি।

Manual8 Ad Code

কসবা পৌরসভার মেয়র এমরানুদ্দীন জুয়েলের তত্ত্বাবধানে নির্মিত আল কুরআনের আদলে তৈরি এ ভাস্কর্যটি।

কসবা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান জানান, পৌর এলাকায় ভাস্কর্যটির কাজ প্রায় শেষের দিকে। এটি সম্পূর্ণভাবে এডিবির অর্থায়নে করা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩১ তারিখের মধ্যে এর সব কাজ শেষ হবে।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, এটি তৈরি করতে গিয়ে যেন কোন ত্রুটি না থাকে সেই বিষয়টি মাথায় রেখে আমরা সকলেই কাজ করে যাচ্ছি। ভাস্কর্যটি সম্পূর্ণ শেষ করতে প্রায় ৬ লাখ টাকা কিংবা তার চেয়ে বেশি লাগতে পারে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code