দৈনিক বাংলাদেশ সমাচার আয়োজিত সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

দৈনিক বাংলাদেশ সমাচার আয়োজিত সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
দৈনিক বাংলাদেশ সমাচার আয়োচিত ‘সাংবাদিকতায় শুদ্ধতার চর্চা ও পেশাগত দক্ষতা উন্নয়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৫ জুলাই) যুব উন্নয়ন অধিদপ্তর, মতিঝিল, ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজ্ঞাবান, ধীমান ব্যক্তিত্ব, দেশের আবাসন সেক্টরের এক শিল্পীত কারিগর, হাউজিং শিল্পের এক উজ্জ্বল অরুদ্বতী; নতুনধরা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্মানিত প্রধান সম্পাদক ড. মো. সাদী-উজ-জামান।

Manual2 Ad Code

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. সাদী-উজ-জামানের সহ-ধর্মীনি নতুনধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক  মেরীনা সাদী,  দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বার্তা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজনু, নতুনধরা গ্রুপের বিজনেস  ডেভেলপমেন্ট ডিরেক্টর শাহীন মিয়া শিকদার।

Manual6 Ad Code

 

প্রধান প্রশিক্ষন ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সফেন  প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, আরসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার, দ্যা ডেইলি বাংলাদেশ ডায়েরি ও অপরাজেয় বাংলাদেশ সম্পাদক-প্রকাশক,  বহুমুখী শিল্পস্রষ্টা ড. খান আসাদু্জ্জামান পিভিএমএস।

 

বাংলাদেশের ৬৪ জেলা থেকে আগত দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিভাগীয় ব্যুারো প্রধান, বিভাগীয় সিনিয়র রিপোর্টার, জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি ও অন্যান্য প্রতিনিধিগণ উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ লাভ করেন।

Manual6 Ad Code

 

এছাড়াও অ্যাডমিন ও বার্তা বিভাগে কর্মরত অফিসার, মার্কেটিং অফিসার এবং বিভাগীয় চিফগণও উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

 

প্রশিক্ষণের পাশাপাশি উক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা, গানের আয়োজন  করা হয়।

 

সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত অতিথিগণের বক্তব্য এবং মধ্যাহৃভোজের পর বিকেল ছয়টা পর্যন্ত প্রশিক্ষণ, পুরষ্কার প্রদান ও ফটোসেশনের শধ্য দিয়ে আরম্ভরপূর্ণ এই মহতি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

(সুরমামেইল/এসএস)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code