সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : মানুষকে হত্যা ও আহত করার অভিযোগে গুজরাটের গির ন্যাশনাল পার্কের ১৮টি সিংহের বিচার শুরু হয়েছে। আর এতে দোষী সাব্যস্ত হলেই বরণ করতে হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। আর নির্দোষদের ফের জঙ্গলে ছেড়ে দেয়া হবে। অবশ্য কারাগার মানে এ ক্ষেত্রে জেলখানা নয়, চিড়িয়াখানা বুঝানো হয়েছে।
গত কয়েকদিনে আবরান্ডি, দুধিয়া গ্রামে চার ব্যক্তিকে হত্যা করে সিংহ। তাদের হামলায় জখম হয়েছে আরো ছয়জন। বন বিভাগের কর্মকর্তারা এ ঘটনায় ‘সন্দেহভাজন’ হিসেবে ১৮টি সিংহকে চিহ্নিত করেছে।
জুনাগড় চিড়িয়াখানায় আপাতত সেই সিংহগুলোকে রাখা হয়েছে। বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে প্রকৃত ‘দোষী’ সিংহকে নির্দিষ্ট করার প্রক্রিয়া চলছে। মামলায় কোনো একটি সিংহ দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। কোনো একটি চিড়িয়াখানায় তাকে সাজার মেয়াদ কাটাতে হবে।
বন অধিদপ্তর বলছে, গুজরাতে প্রায় ৪০০ এশিয় সিংহ রয়েছে। আফ্রিকার বাইরে সারা বিশ্বে এ প্রজাতির সিংহ শুধু সেখানেই।
Design and developed by ওয়েব হোম বিডি