দৌলতপুরে বাল্য বিয়ের অপরাধে পিতা-পুত্ররের কারাদণ্ড

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৭

দৌলতপুরে বাল্য বিয়ের অপরাধে পিতা-পুত্ররের কারাদণ্ড

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: মানিকগঞ্জ জেলার দৌলতপুরে উপজেলায় বাল্য বিয়ের অপরাধে পিতা ও পুত্রকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট কানিজ ফাতেমা রোববার রাত সাড়ে ১১টার সময় এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত পিতা-পুত্রকে সোমবার সকাল ১০ টার দিকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। তারা হলেন, চকিমপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাক ও তার ছেলে মো. মনির হোসেন।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা সোমবার দুপর ১২ টার দিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরের বাড়িতে গিয়ে কনের স্বীকারুক্তি নিয়ে বর ও তার পিতাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা যায়, চকিমপুর ইউনিয়নের সোনা কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মনির  হোসেন (১৯) এর সঙ্গে চকিমপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী বিথি আক্তার (১৪) এর বিয়ের আয়োজন চলছিল।

Manual7 Ad Code

খরব পেয়ে দৌলতপুর থানা পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা বিয়ে ভেঙ্গে দেন।কনে বিথি আক্তারকে তার মামার নিকট সোপর্দ করে।

Manual1 Ad Code

এ ব্যাপারে  দৌলতুপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, রাতে কারাদণ্ড দেওয়ার পর আইনি পক্রিয়া শেষে পিতা- পুত্রকে সেমাবার সকাল ১০ টার দিকে মানিকগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code