দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পথে মমতা

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পথে মমতা

Manual6 Ad Code

imagesআন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে দ্বিতীয়বারের মতো সরকার গড়তে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পথে থাকায় তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন নরেন্দ্র মোদি।

Manual1 Ad Code

বৃহস্পতিবার সকালে ভোট গণনা শুরুর পর দেখা গেছে তার দল তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে বিজয়ী হওয়ার পথে। একের পর এক আসন থেকে কেবল জয়ের খবরই আসছে। ৫৪ বছর পর কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় আসছে।

রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টিতেই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাম-কংগ্রেসের জোট এগিয়ে ৭৮টি আসনে, বিজেপি ছয়টি এবং অন্যান্য দল তিনটিতে এগিয়ে রয়েছে।

প্রাথমিক হিসাবে দেখা যায়, তৃণমূল পেয়েছে ৪৬.১% ভোট। বাম-কংগ্রেসের জোট ৩৬.৭%। এখন পর্যন্ত বিজেপি পেয়েছে ১০.৪% ভোট। অন্যান্য দল পেয়েছে ১০%।

Manual5 Ad Code

এদিকে জয়ের খবর আসতে শুরুর করার পর সাংবাদিকদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জনগণই গণতন্ত্রের কাণ্ডারি। মানুষ নির্ভীক ও নিরপেক্ষভাবে নিজের ভোট দিয়েছেন। সাধারণ মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা।

Manual7 Ad Code

কমিশনকেও ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে দলের কর্মীদের সংযত থাকতে বলেন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, মমতাজির সঙ্গে কথা হয়েছে। অসাধারণ এ জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি।

এর পরেই তিনি জানিয়েছেন, রাজ্যে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার জন্য তার প্রতি শুভ কামনাও রইল।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code