ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া : শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৭

ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া : শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বগুড়ায় সদ্য এসএসসি পাস এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন বগুড়ার শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার ও তার সহযোগীরা। গত ১৭ জুলাই এ ঘটনা ঘটে। এরপর শুক্রবার (২৮ জুলাই) বিকেলে তারা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চার ঘণ্টা ধরে নির্যাতন করে মা-মেয়ের মাথা ন্যাড়া করে দেয়।

Manual6 Ad Code

পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে বগুড়া সদর থানায় নারী নির্যাতন ও অপহরণের অভিযোগে পৃথক ধারায় দুইটি মামলা দায়ের করেছেন। মামলা দুইটিতে মোট ১০ জনকে আসামী করা হয়েছে।

পুলিশ ওই দিন রাতেই এ ঘটনায় প্রধান অভিযুক্ত তুফান সরকারসহ চারজনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া অপর আসামিরা হলো- তুফান বাহিনীর সদস্য কসাইপাড়ার দুলু আকন্দের ছেলে আলী আজম দিপু (২৫), খান্দার সোনারপাড়ার মোখলেসার রহমানের ছেলে আতিক (২৫) ও কালিতলার জহুরুল হকের ছেলে রুপম (২৪)। তবে মা-মেয়েকে ন্যাড়ার ঘটনায় জড়িত কাউন্সিলরসহ অন্যদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Manual6 Ad Code

ধর্ষিতা ওই কিশোরী এবার শহরের জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। তার বাবা ইয়াকুব আলী একজন ক্ষুদে ব্যবসায়ী। জেলার শাজাহানপুর উপজেলার রাতাইল বন্দরে তার একটি খাবারের ছোট হোটেল রয়েছে।

Manual2 Ad Code

বগুড়া সদর থানার ওসি এমমাদ হোসেন জানান, এজাহারে তুফান সরকারের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। অন্য আসামীদের বিরুদ্ধে ওই কিশোরী এবং তার মাকে (মামলার বাদী) অপহরণ, মারপিট ও শ্লীললতাহানির অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে বগুড়ায় পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তুফান সরকার ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়াজানা গেছে, ১৭ জুলাই ঘটা ধর্ষণের ওই ঘটনার পর শুক্রবার (২৮ জুলাই) দুপুরে স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় উল্টো মেয়েটিকেই এ ঘটনার জন্য দায়ী করে বিচারের নামে নির্যাতিতা ও তার মাকে ন্যাড়া করে দেওয়া হয়। এরপর তাদের এলাকা ছাড়া করার জন্য এসিড মারার হুমকি দেওয়া হয়েছে। তাদের চুল কেটে দিলে নির্যাতিতরা থানায় মামলা করেন।

Manual2 Ad Code

মামলা সূত্রে জানা গেছে, তুফান সরকারের আত্মীয় বগুড়া পৌরসভার ২ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি শুক্রবার বিচারের নামে উল্টো ভিকটিম ও তার মাকে বাড়িতে ডেকে নিয়ে তুফান বাহিনীর সদস্যদের দিয়ে নির্যাতন চালিয়েছে। নাপিত ডেকে এনে দুইজনের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। এরপর তাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে বগুড়া ত্যাগে এসিড মারার হুমকিও দেওয়া হয়।

উল্লেখ্য, বর্তমানে মেয়েটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code