নগরীর বড়বাজারে আসামীপক্ষ-পুলিশের সংঘর্ষে আহত ৯,

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬

নগরীর বড়বাজারে আসামীপক্ষ-পুলিশের সংঘর্ষে আহত ৯,

Manual8 Ad Code

police-550x368সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর বড়বাজারে আসামী ধরতে গিয়ে পুলিশ ও আসামী পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ গুলি চালায়। এ ঘটনায় পুলিশ সহ আহত হয়েছেন ৯ জন।

Manual4 Ad Code

আহতরা হলেন- পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ (৩০), পুলিশ কনেস্টবল খলিল আহমদ(২৮), কনেস্টবল হারুনুর রশিদ(৫০), ইলিয়াস আলী (২৮), লোকমান আহমদ (৩০), লিটন আহমদ (৩০), আসামী পক্ষের আহতরা হলেন, সিতারা বেগম (৫০), প্রত্যক্ষদর্শী সোহাগ আহমদ (২৬), দেলোয়ার হোসেন ( ২৮)।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দারুস সালাম মাদ্রাসা রোডে বন্ধন ই ১৪/১ এর বাড়াটিয়া ফতি বেগমের ছেলে আব্দুল মতিন কামরান ও বাসার মালিক ফয়সল আহমদ সজল এর খালাতো ভাই মেহেদী হাসান সপু মাদ্রাসা রোডে একটি দোকানের সামনে দাড়ানো অবস্থায় হঠাৎ করে পুলিশ তাদেরকে আটক করে।

এসময় তাদের পুলিশের হাত থেকে জোরপূর্বক ছিনিয়ে নিতে আসামি পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা করে। পুলিশও তাদের প্রতিহত করতে গুলি চালায়। এতে উভয় পক্ষের ৯ জন আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

সিলেটের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদেরকে গ্রেফতার করা হলে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের উপর হামলা চালানো হয়। এতে ৬ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়ে বলেও জানান ওসি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code