ইরানে ৪৮ নেতা নিহতের খবর জানালেন ট্রাম্প

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৬

ইরানে ৪৮ নেতা নিহতের খবর জানালেন ট্রাম্প

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে চলমান সামরিক অভিযান অত্যন্ত সফলভাবে ও ‘নির্ধারিত সময়ের আগেই’ এগিয়ে চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

 

রোববার যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের একটি মাত্র হামলাতেই ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছেন।


।আরও পড়ুন


ফক্স নিউজকে ট্রাম্প বলেন, “এক আঘাতেই ৪৮ জন (ইরানি) নেতা খতম হয়ে গেছেন এবং ইরানে এই অভিযান দ্রুতগতিতে এগিয়ে চলছে। আমাদের এই সাফল্য কেউই বিশ্বাস করতে পারবে না।”

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর দেশটির নতুন নেতৃত্ব কথা বলতে চেয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, তিনিও এতে রাজি হয়েছেন।

 

Manual4 Ad Code

সিএনবিসি-কে দেওয়া অপর এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের অভিযান খুব ভালোভাবেই চলছে, এমনকি আমাদের নির্ধারিত সময়ের চেয়েও এগিয়ে। আমরা এই কাজ শুধু নিজেদের জন্য করছি না, বরং পুরো বিশ্বের জন্যই করছি।”

 

এমএস নাও-এর সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে ইরানি প্রবাসীদের উল্লাস করতে দেখেছেন তিনি।

 

বিশেষ করে লস অ্যাঞ্জেলেসের আনন্দঘন পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি মনে করি এটি চমৎকার ব্যাপার।”

 

‘দ্য আটলান্টিক’ ট্রাম্পকে উদ্ধৃত করে লিখেছে, “তারা (ইরানের নতুন নেতারা) কথা বলতে চায়। আমিও কথা বলতে রাজি হয়েছি। তাদের সঙ্গে কথা বলব আমি।”

 

এই আলোচনা তাদের আগেই করা উচিত ছিল বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “যা অত্যন্ত বাস্তবসম্মত ও সহজ, সেটি তাদের আগেই করা উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।”

 

তবে ইরানি নেতাদের সঙ্গে সেই আলোচনা কখন, কোথায়, কীভাবে হবে, সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি, লিখেছে আল জাজিরা।

 

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র ইরানের ৯টি নৌ জাহাজ ধ্বংস ও ডুবিয়ে দিয়েছে বলেও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

 

পোস্টে তিনি লেখেন, “আমাকে এইমাত্র জানানো হয়েছে যে, আমরা ইরানের ৯টি নৌ জাহাজ ধ্বংস এবং ডুবিয়ে দিয়েছি। এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ আকারে বড় এবং গুরুত্বপূর্ণ ছিল।

 

“আমরা বাকিগুলোর সন্ধানেও অভিযান অব্যাহত রেখেছি, সেগুলোও দ্রুত সমুদ্রের তলদেশে নিক্ষিপ্ত হবে। এছাড়া পৃথক একটি হামলায় আমরা তাদের নৌবাহিনীর সদর দপ্তর প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছি। এছাড়া, তাদের নৌবাহিনী বেশ ভাল কাজ করছে!”

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code