নবীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৬

নবীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

Manual8 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় প্রায় ৩০ জনকে সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বাশডর গ্রামের মন্নাফ মিয়া এবং মাসুক মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত দুইদিন ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

Manual2 Ad Code

সোমবার (২ মার্চ) দুপুরে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় প্রায় ৩০ জনকে সিলেট প্রেরণ করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual1 Ad Code

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

(সুরমামেইল/এমএএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code