যে কারণে স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৬

যে কারণে স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার পরিকল্পনা করছে ওয়াশিংটন।

Manual3 Ad Code

 

ইরানে হামলার জন্য স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করতে স্পেন অস্বীকৃতি জানানোয় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

Manual4 Ad Code

 

মঙ্গলবার (৩ মার্চ) হোয়াইট হাউসে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস–এর সঙ্গে বৈঠককালে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘স্পেন খুবই খারাপ আচরণ করেছে।’

 

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে ‘সব ধরনের লেনদেন’ বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

 

ট্রাম্প বলেন, ‘আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দেব। স্পেনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতে চাই না।’

Manual8 Ad Code

 

একই সঙ্গে তিনি যুক্তরাজ্যকেও একই ধরনের সিদ্ধান্তের জন্য সমালোচনা করেন।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code