নবীগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মে ১৭, ২০২২

নবীগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

Manual8 Ad Code

ফাইল ছবি

Manual4 Ad Code


নবীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রোকনপুর বাজারে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক রোকনপুর গ্রামের শাহ জহুর আলীর ছেলে শাহ আরশ আলী ও অটোরিকশার যাত্রী ওই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী নুরেয়া বেগম।



ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ।

 

তিনি জানান, সিএনজি চালিত অটোরিকশা যোগে বাহুবল যাচ্ছিলেন রোকনপুর গ্রামের নুরেয়া বেগম। পথে রোকনপুর বাজারে পৌঁছা মাত্রই সিলেট থেকে ঢাকাগামী ঢাকা যাত্রীবাহী এমআর পরিবহনের বাস পেছন দিক থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

 

এ সময় ঘটনাস্থলে সিএনজি চালক শাহ আরশ আলী ও যাত্রী নুরেয়া বেগম নিহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শেরপুর হাইওয়ে থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code