নবীগঞ্জে বাসচাপায় সিএনজির ৩ যাত্রী নিহত

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২

নবীগঞ্জে বাসচাপায় সিএনজির ৩ যাত্রী নিহত

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার নবীগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় সিএনজির তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

 

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের মৃত আবুল মিয়ার স্ত্রী বকুল বেগম (৫০), আবুল মিয়ার ভাতিজা জাবেদুর রহমান (৩৮) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের রব্বান মিয়া (৪৮)।

 

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী বকুল বেগম ঘটনাস্থলেই মারা যান।

 

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অটোরিকশা চালক রব্বান মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এছাড়া আহত যাত্রী বেতাপুর গ্রামের জাবেদুর রহমানকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমদ বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code