নামাজের সময় আতশবাজি: ছাতকে হিন্দু-মুসলিমদের উত্তেজনা

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৬

নামাজের সময় আতশবাজি: ছাতকে হিন্দু-মুসলিমদের উত্তেজনা

Manual7 Ad Code

%e0%a6%aa%e0%a6%9f%e0%a6%95%e0%a6%be-310x165

ছাতক প্রতিনিধি :: ছাতকে মাগরিবের নামাজের সময় বিকট শব্দে আতশবাজি নিয়ে শহরে হিন্দু-মুসলিমদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেন। এসময় কতিপয় যুবক শহরের দু’টি মন্দিরে ইট-পাটকেল ছুঁড়ে।

Manual7 Ad Code

পরে পৌরসভা মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন, প্যানেল মেয়র তাপস চৌধুরীসহ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার শহরের কেন্দ্রিয় জামে মসজিদে মাগরিবের নামাজ চলাকালে মসজিদের পাশে বিকট শব্দে পটকা ফোটায় কতিপয় হিন্দু ধর্মাবলম্বীরা। নামাজ শেষে কতিপয় উচ্ছৃংখল যুবক ধর্মীয় সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত স্থাপনকারী এ উপজেলার শান্ত পরিবেশকে অশান্ত করার অপ-প্রয়াস চালায়। এ লক্ষ্যে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দু’টি মন্দিরে তারা ইট-পাটকেল ছুঁড়া হয়। ঘটনার সময় ক্যামেরা দিয়ে ফটো তুলে ব্ল্যাকমেইলিং করার অপচেষ্টা চালায় একটি অসাধুচক্র। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Manual1 Ad Code

এব্যাপারে এসিল্যান্ড শেখ হাফিজুর রহমান জানান, পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত মন্দিরে উপজেলার সবক’টি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code