সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
নারায়ণগঞ্জের মদনপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকালে সোনারগাঁও রোডের অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির উল্টো দিকে জাহিন নিটওয়্যার্স কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আরিফিন সিদ্দিকি বলেন, বিকাল সাড়ে ৪টায় তারা কারখানাটিতে আগুন লাগার খবর পান। কারখানা কমপ্লেক্সের তিনটি দোতলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলাগুলোতে আগুন জ্বলছে। পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Design and developed by ওয়েব হোম বিডি