নিউইয়র্কে সিলেটের একজনসহ ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪

নিউইয়র্কে সিলেটের একজনসহ ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

Manual6 Ad Code

সনি আহমদ, বাফেলো নিউইয়র্ক :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলেছে, শনিবার বেলা সাড়ে ১২টায় বাফেলোর জিনার স্ট্রিটে (ইস্ট ফেরি স্ট্রিট ও বেইলি অ্যাভিনিউ কর্নারে) এ হত্যাকাণ্ড ঘটেছে। এক প্রবাসী বাংলাদেশির বাড়িতে সংস্কার কাজ করার সময় তাদের হত্যা করা হয়।

 

নিহতরা হলেন- আবু ইউসুফ মোহাম্মদ জনি (৫৮) এবং কুমিল্লার বাবুল (৪৩)। জনির গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামে। তিনি সাবেক মেম্বার নুরুল হকের পুত্র।

 

Manual1 Ad Code

বাফেলোতে বসবাসরত কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক মতিউর রহমান লিটু জানান, গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান অন্যজন।

Manual1 Ad Code

 

এর আগে শুক্রবার রাতে বাফেলোর ইয়ং স্ট্রিটের ফার্স্ট ব্লকে ৩১ বছর বয়সি এক তরুণকে গুলি করে হত্যা করা হয়। তার দেহে একাধিক গুলির ক্ষত পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

 

বাফেলো পুলিশের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম পুরো এলাকা ঘেরাও করে রেখেছে। পরপর এমন ঘটনায় কানাডা সীমান্ত সংলগ্ন বাফেলোতে বসবাসরত অর্ধ লক্ষাধিক প্রবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

 

বাফেলোর স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশন-এর নির্বাহী পরিচালক মুরে হোলম্যান স্থানীয় গণমাধ্যমে বলেন, বাফেলো সিটিতে বসবাসরতরা শান্তিপ্রিয় এবং কখনো কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এমন অবস্থায় কঠোর পরিশ্রমী হিসেবে পরিচিত বাংলাদেশিরা আক্রান্ত হলেন, এটা খুবই দুঃখজনক ব্যাপার।

Manual4 Ad Code

 

স্থানীয় কমিউনিটি লিডার আবুল বাশার এবং সাংবাদিক মতিউর রহমান লিটু জানান, তারা রবিবার দুপুরে ৯৯৫ ফিলমোর অ্যাভিনিউতে জড়ো হয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানাবেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code