নিখোঁজের ৯ দিনেও ব্যবসায়ী আজাদের সন্ধান পায়নি পরিবার

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২

নিখোঁজের ৯ দিনেও ব্যবসায়ী আজাদের সন্ধান পায়নি পরিবার

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে নিখোজের ৯ দিন পেরিয়ে গেলেও মো: আজাদ আলী (৪০) নামে এক ব্যবসায়ির সন্ধান পায়নি পরিবার। এ ব্যাপারে তার স্ত্রী আইরিন আক্তার সদর থানায় একটি সাধারণ ডায়েরী জমা করেন।

 

Manual3 Ad Code

পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার ভাতগাঁও গ্রামের কীটনাশক ব্যবসায়ি গত ১৭ ফেব্রুয়ারি সকালে একই এলাকার ঢোলকালী বাজারে তার নিজস্ব দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হন। দোকানে না পৌছানোর বিষয়টি জানতে পেরে আজাদের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পান স্ত্রী। পরবর্তিতে রাতেই তিনি আজাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে ২০ ফেব্রুয়ারি সদর থানায় ১৩১৬ নাম্বারে সাধারণ ডায়েরী জমা করেন।

Manual1 Ad Code

 

ডায়েরীতে উল্লেখ করা হয়, আজাদের গায়ের রং-শ্যামলা, উচ্চতা ৫ফিট ৫ইঞ্চি, মাথার চুল-আধাপাকা, মুখ মন্ডল-গোলাকার ও দাড়ি আছে, নিখোজের দিন পড়নে ছিল-জ্যাকেট ও প্যান্ট, শিক্ষাগত যোগ্যতা-এইচএসসি পাশ।

 

Manual6 Ad Code

আজাদের (ভাইরা) ভাই শফিউল আলম বলেন, কীটনাশক ব্যবসার খাতিরে বিভিন্ন মানুষের সাথে তার লেনদেন থাকলেও কারও সাথে কোন সমস্যার খবর আমরা জানি না। তার ব্যাপারে সন্ধান পেলে ০১৭২৩-২০২২৭৬ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code