নিজ গ্রামে হচ্ছে না বাবুনগরীর দাফন, পাল্টেছে জানাজার সময়

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

নিজ গ্রামে হচ্ছে না বাবুনগরীর দাফন, পাল্টেছে জানাজার সময়

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হাটহাজারী মাদরাসা কবরস্থানে দাফন করা হবে।

 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টায় সেখানেই জানাজা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদরাসার মুখপাত্র মুনির আহমদ।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

তিনি জানান, বিকেলে মাদরাসার সিনিয়র শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে নিজ গ্রাম বাবুনগরের পারিবারিক কবরস্থানে দাফন ও সন্ধ্যা সাড়ে ৭টায় জানাজা হবে বলে জানানো হয়েছিল।

 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

 

৬৭ বছর বয়সী বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বুধবার সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code