সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুন ১২, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: সাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার মেঘনা নদীতে নৌকা ডুবে অন্তত ৬ জেল নিখোঁজ রয়েছেন।
রোববার গভীর রাতে হাতিয়ার দমার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন, হারুন, রুবেল, এনায়েত, সুফিয়ান, জহির ও আলমগীর। এরা সবাই হাতিয়ার বাসিন্দা।
ডুবে যাওয়া নৌকার মালিক আবদুল ওহাব জানান, রাতে বঙ্গোপসগার থেকে মাছ ধরে ফেরার পথে দমার চরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
তিনি জানান, এ সময় নৌকায় ১৫ জন মাঝি-মাল্লার মধ্যে ৯ জন ফিরে আসেন। তবে বাকি ছয়জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
Design and developed by ওয়েব হোম বিডি