নিরবেই কাটে গেলও হাসন রাজার মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬

নিরবেই কাটে গেলও হাসন রাজার মৃত্যুবার্ষিকী

Manual5 Ad Code

sunamgonj-hason-raja-newsনিজস্ব প্রতিবেদক :: গতকাল ৬ ডিসেম্বর ছিলো বিখ্যাত মরমী সাধক কবি গীতিকার হাসন রাজার ৯৪ তম মৃত্যুবার্ষিকী। কিন্তু অনেকটা নিরবেই কেটেছে হাসন রাজার মৃত্যুবার্ষিকীর দিনটি। হাসন রাজার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরে উল্লেখ করার মতো কোন অনুষ্ঠান হয়নি।পারিবারিক কিংবা সরকারিভাবে কোন অনুষ্ঠান আয়োজনের খবর পাওয়া যায়নি।

Manual4 Ad Code

হাওর-বাওর ও মেঘালয় পাহাড়ের পাদদেশে সংস্কৃতির জেলা সুনামগঞ্জ ‘হাসন রাজার দেশ’ হিসাবেই পরিচিত। কিন্তু মরমী এই সাধকের জীবন ও দর্শন কিংবা তার গানের চর্চা প্রাতিষ্ঠানিকভাবে এখানে হয় না বললেই চলে। হাসন রাজার মৃত্যু বা জন্মতারিখ ঘিরে এখানে লালন মেলার মতো সরকারি পৃষ্টপোষকতায় হাসন মেলারও দাবি রয়েছে স্থানীয়দের। ‘একদিন তোর হইব রে মরণ রে হাসন রাজা’ ‘মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়ারে কান্দে হাসন রাজা মন মনিয়া রে’, ‘প্রেমের বান্ধন বান্ধরে দিলের জিঞ্জির দিয়া’, ‘রঙের বাড়ই রঙের বাড়ই রে’, ‘আমি না লইলাম আল্লাজির নাম রে’ লোকে বলে ঘরবাড়ি ভালানা আমার সহ জনপ্রিয় অসংখ্য গানের জনক হাসন রাজা। মরমী সাধক হাসন রাজা তার জীবনের বিভিন্ন সময়ে প্রায় কয়েক’শ গান রচনা করেছেন।

১৮৫৪ সালের সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রী’র ধনাঢ্য জমিদার পরিবারে জন্ম নেন হাসন রাজা। হাসন রাজার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী উচ্চারিত হয়েছিলো। সকল ধর্মের বিভেদ অতিক্রম করে তিনি গেয়েছেন মাটিও মানুষের গান।

Manual8 Ad Code

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ১৯২৫ সালে কলকাতায় এবং ১৯৩৩ সালে লন্ডনে হিবার্ট বক্তৃতায় হাসন রাজার দুটি গানের প্রশংসা করেছিলেন। প্রখ্যাত এ সাধক ১৯২২ সালের ৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন । জীবন- দর্শণ ও গানের চর্চা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার লক্ষে হাসন রাজার স্মৃতি ও গবেষণা ধরে রাখার জন্য সুনামগঞ্জে সরকারী কিংবা বেসরকারী উদ্যোগ নেয়ার কথা পাশাপাশি শহরে বাউল একাডেমী নির্মিত ভবণটির নাম হাসন একাডেমী নামকরণ করার দাবি জানান মিউজিয়ামে আসা দর্শনার্থী ও সংস্কৃতানুরাগীরা।

এছাড়া হাসন রাজার মৃত্যু বা জন্মবার্ষিকীতে অনুষ্ঠান থাকলে হাসন রাজার গানের চর্চা হতো, একই সঙ্গে নতৃন প্রজন্ম হাসন রাজার জীবন-দর্শন জানার চেষ্টা করতো’বলে তারা জানান।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code