নিষেধাজ্ঞা অমান্য: ফখরুলসহ ১০ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯

নিষেধাজ্ঞা অমান্য: ফখরুলসহ ১০ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রদলের কাউন্সিল আয়োজন করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে।

 

আদালত অবমাননার অভিযোগে বিবাদীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে এই রুলে। আর সেটা করতে হবে আগামী ২৮ জানুয়ারির মধ্যে।

 

Manual4 Ad Code

সোমবার (০২ ডিসেম্বর) রাতে বিষয়টি জানাজানি হয়। এর আগে রোববার (০১ ডিসেম্বর) ছাত্রদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের মিস (বিবিধ) মামলার শুনানি শেষে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক নুসরাত সাহারা বীথি এ আদেশ দেন।

 

এর আগে গত ১২ সেপ্টেম্বর ছাত্রদলের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমান উল্লাহ আমানের আবেদনে সংগঠনের কাউন্সিল আয়োজনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

তবে, আদালতের নিষেধাজ্ঞার পরও গত ২৩ সেপ্টেম্বর কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ফজলুর রহমান খোকনকে নির্বাচিত করা হয় ছাত্রদলের সভাপতি। আর মো. ইকবাল হোসেন শ্যামলকে ছাত্রদলের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code