সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির গুইমারায়ে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বুদংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে আসছিল। পথে বুদংপাড়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক কেটে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। ট্রাকের চালকসহ গুরুতর আহত দুজনকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি