নুরু হত্যা : পুলিশসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে আবেদন স্ত্রীর

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৭

নুরু হত্যা : পুলিশসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে আবেদন স্ত্রীর

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু (৪৫) ‘গুলিবিদ্ধ’ লাশ উদ্ধারের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে একটি আবেদন করেছেন নিহতের স্ত্রী সুমি আক্তার।

Manual8 Ad Code

বুধবার মহানগর হাকিম মাসুদ পারভেজের আদালতে তিনি এ আবেদনটি করেন। বাদীর আইনজীবী আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

আইনজীবী আব্দুস সাত্তার বলেন, নুরুল আলমের লাশ উদ্ধারের ঘটনায় চট্টগ্রাম মহানগর ও জেলার অন্য কোনও থানায় মামলা হয়েছে কিনা তা জানতে চেয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, নগর পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারকে ২০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। প্রতিবেদন পাওয়ার পর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কিনা, সে বিষয়ে আদালত আদেশ দেবেন।

Manual7 Ad Code

আবেদনে জেলার রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ জাবেদ অভিযুক্ত করা হয়েছে।

এর আগে ৩১ মার্চ নুরুর লাশ উদ্ধারের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করে পুলিশ। ওই সময় নুরুর পরিবারের পক্ষ থেকে মামলা না করার সিদ্ধান্তের কথা জানানো হয়

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে চট্টগ্রাম নগরের চন্দনপুরার বাসায় পরিবারের সদস্যদের সামনে থেকে পুলিশ সদস্য পরিচয়ে ১০-১২ জন লোক নুরুল আলম নুরুকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যায়। পরদিন ৩০ মার্চ সকালে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের খেলারঘাট বাজারের পাশে কর্ণফুলী নদীর তীরে তার লাশ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code