সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: মেয়ের জামাতার লাশ দেখে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে মা-ছেলে ও পুত্রবধুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরীরা নদীতে নিখোঁজ হওয়া তিনজনের লাশ উদ্ধার করে।
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের কোনাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলো, ১২ নং তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের ছানোয়ার হোসেন ওরফে সনু মিয়ার স্ত্রী ফুলেছন বেগম(৬৫), তার পুত্র মো. আনোয়ার হোসেন(৪৫) ও পুত্রবধু ফরিদা বেগম(৪০)। ঘটনার পর এলাকায় বিরাজ করছে শোকের মাতম।
Design and developed by ওয়েব হোম বিডি