পলাশে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য ওসির সুব্যবস্থা

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৭

পলাশে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য ওসির সুব্যবস্থা

Manual4 Ad Code

অষ্টম শ্রেণির জুনিয়র সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের ব্যতিক্রম উদ্যোগে প্রায় ১০০ অভিভাবকদের জন্য বসা ও পানির ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে পলাশ থানায় গিয়ে দেখা যায়, থানার প্রাঙ্গণে প্যান্ডেল করে ও চেয়ার দিয়ে এবং প্যান্ডেলের পাশেই অভিভাবকদের জন্য পানির সুব্যবস্থা করেছেন তিনি।

এতে ওসির এই ব্যতিক্রম উদ্যোগের প্রশংসায় মেথে উঠেছে পলাশ উজেলার সদর মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের অভিভাবকরা।

Manual8 Ad Code

ওসির এই উদ্যোগের বিষয়ে কয়েকজন অভিভাবকদের সঙ্গে কথা বললে তারা ওসির প্রশংসা করে আনন্দের সাথে বলেন, সকাল থেকে ছেলে-মেয়েদের পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে কেন্দ্রের সামনে বা আশপাশে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। কোথাও বসার ব্যবস্থা থাকে না। এই প্রথম পলাশ থানার ওসির উদ্যোগে থানার প্রাঙ্গণে প্যান্ডেল, চেয়ার দিয়ে এবং প্যান্ডেলের পাশেই পানির সুব্যবস্থা করা হয়েছে। এতে আমরা সত্যিই খুব আনন্দিত।

Manual3 Ad Code

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে অভিভাবকরা রৌদের মধ্যে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে মানবিক কারণে এই ব্যবস্থা করেছি। যতদিন পরীক্ষা চলবে ততদিন অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code