সিলেট ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাস ইস্যুতে ফের পাকিস্তানকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভারতবাসীদের উদ্দেশে বলেন, পাকিস্তানের ব্যাপারে জনগণকে সবসময় সতর্ক থাকতে হবে৷
প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে একাধিকবার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদি৷ এমনকী বিদেশ সফরের মাঝে আচমকা লাহোরও পৌঁছে গিয়েছিলেন৷ কিন্তু নিট ফল সেই শূন্য৷ কারণ পারস্পরিক সম্পর্ক মজবুত করতে পাকিস্তানে ঠিক কার সঙ্গে কথা বলতে হবে, তাই স্পষ্ট হয়নি ভারতের কাছে৷ মোদি বলছেন, এটাই বোঝা যায় না যে পাকিস্তানে কার সঙ্গে কথা বলে ‘লক্ষ্মণ রেখা’ টানার সিদ্ধান্ত নিতে হবে৷ নির্বাচিত সরকারের সঙ্গে কথা বলব না কি অন্য কারও সঙ্গে? তাই ভারতকেই সবসময় সতর্ক থাকতে হবে৷ কোনোরকম গাফিলতি করা চলবে না৷
মুম্বাইয়ের জঙ্গি হামলার পর পাঠানকোট কাণ্ড৷ সন্ত্রাস মাথা চাড়া দিয়েছে বারবার৷ তা সত্ত্বেও পাক সরকারের উদাসীনতায় বিরক্ত ভারত৷ এর আগে দু’দেশের বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু সেই বৈঠক দিনের আলো দেখেনি৷ মোদির বক্তব্য, পাকিস্তানের এমন মনোভাবেই তাদের অবস্থান স্পষ্ট বোঝা যাচ্ছে৷ তারা সন্ত্রাস দমন নিয়ে আলোচনা করতে চায় না৷ অন্যদিকে, জঙ্গি হামলা রুখতে ভারতের প্রয়াসও বিশ্বের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে৷ তিনি বলেন, জঙ্গি দমনে ভারতের ভূমিকা গোটা বিশ্বে প্রশংসা কোড়াচ্ছে৷ আর পাকিস্তান উত্তর দিতেই ভয় পাচ্ছে৷
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি