সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২
ছবি : ফাইল
খাগড়াছড়ি সংবাদদাতা :
খাগড়াছড়ির পানছড়িতে নদীতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ওই উপজেলার কলেজ গেইট এলাকার চেঙ্গী নদীতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- পানছড়ির ছোট ধনপাড়ার দুই বছর বয়সী পিবির চাকমা ও তার বোন প্রজ্ঞা চাকমা এবং একই এলাকার ঝরঝরি চাকমা।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে চেঙ্গী নদীর ড্যামে পড়ে যায় পিবির। তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুজনও ডুবে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
Design and developed by ওয়েব হোম বিডি