সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক :: সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে পালিত হলো ৪৬তম মহান স্বাধীনতা দিবস ২০১৭। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রসাশনের আয়োজনে পৌর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান এমপি।
শুরুতেই প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সুচনা করেন। পরে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপিসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সালাম গ্রহণ শেষে মন্ত্রী শিক্ষার্র্থীদের ডিসপ্লে উপভোগ করেন।
Design and developed by ওয়েব হোম বিডি