পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগ প্রধানগণের সাথে মন্ত্রীর মতবিনিময়

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মে ২৫, ২০২২

পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগ প্রধানগণের সাথে মন্ত্রীর মতবিনিময়

Manual2 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগ প্রধানদের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে জেলা পরিষদ চেয়ারম্যান, সদস্যসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বুধবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় পরিষদ’র এনেক্স ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

Manual2 Ad Code

 

মতবিনিময় সভায় বক্তৃতা করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়’র অতিরিক্ত সচিব সতিন্দ্র নাথ রায়, জেলা পরিষদ’র মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ বিপাস খীসা, কৃষি বিভাগের উপ-পরিচালক তপন কুমার পাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্ত’র নির্বাহী প্রকৌশলী অনুপম দে’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন।

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি সম্ভাবনাময় অঞ্চল। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।

 

Manual2 Ad Code

মন্ত্রী আরো বলেন, একসময় পার্বত্য চট্টগ্রামে কিছুই ছিলনা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়সহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এ সরকার আন্তরিকভাবে প্রতিটি সেক্টরে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি পার্বত্য এলাকার সম্ভাবনাকে কাজে লাগাতে প্রতিটি প্রতিষ্ঠান প্রধানগণ ও ব্যাক্তিকেও আন্তরিকভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code